তুরস্কে ১০৪ অভ্যুত্থানকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঙ্কারার রাস্তায় আহত ব্যক্তি। ছবি: এএফপি
আঙ্কারার রাস্তায় আহত ব্যক্তি। ছবি: এএফপি

তুরস্কে ক্ষমতাসীন সরকারকে হটাতে অভ্যুত্থানকারীদের মধ্যে ১০৪ জন সেনা নিহত হয়েছে। দেশটির ভারপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল উমিত দুনদার আজ শনিবার এ কথা জানান। খবর এএফপির

দেশটির টেলিভিশনে ভারপ্রাপ্ত সেনাপ্রধান বলেন, ‘সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে।’ তিনি আরও বলেন, সহিংসতায় এ পর্যন্ত ৯০ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে ৪১ জন পুলিশ সদস্য এবং ৪৭ জন বেসামরিক নাগরিক। অনেক সেনা কমান্ডারকে অভ্যুত্থানের পরিকল্পনাকারীরা অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বলে তিনি দাবি করেন।

দুনদার বলেন, সেনাবাহিনীর মূল নেতৃত্ব এই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্টতার কথা তাৎ​ক্ষণিক প্রত্যাখ্যান করেছে। এ ছাড়া যারা অভ্যুত্থানের সঙ্গে জড়িত সামরিক বাহিনী তাদের সরিয়ে দিতে বদ্ধ পরিকর।

তুরস্কের আঙ্কারা ও ইস্তাম্বুলে গতকাল শুক্রবার রাতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে সেনাবাহিনীর একাংশ ট্যাংক ও যুদ্ধবিমান নিয়ে অভ্যুত্থানের চেষ্টা চালায়। এ নিয়ে রাতভর সংঘর্ষ চলে। এ সময় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। বিক্ষোভকারীদের সঙ্গে অভ্যুত্থানকারীদের সংঘর্ষে ৯০ জন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান।