তুরস্কে ২ সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের দুই বিশিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে ইস্তাম্বুলের একটি আদালতে গত বৃহস্পতিবার মামলা করা হয়েছে। খবর বিবিসির।
সরকারবিরোধী হিসেবে পরিচিত দৈনিক পত্রিকা চুমহুরিয়েত-এর প্রধান সম্পাদক চান দুনদার এবং আঙ্কারা ব্যুরো-প্রধান এরদাম গুল এ মামলায় দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন সাজা পেতে পারেন। তবে তাঁরা দুজনেই গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের ভিডিওসহ প্রতিবেদনে বলা হয়েছিল, তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটির ট্রাকে করে সিরিয়ায় সরকারবিরোধী ইসলামপন্থী যোদ্ধাদের জন্য অস্ত্র সরবরাহ করা হয়। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিজে বাদী হয়ে চুমহুরিয়েত-এর বিরুদ্ধে মামলা করেন।