তুরস্কে ৭৫০০ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কে অভ্যুত্থানচেষ্টায় জড়িত সন্দেহে আটক সেনাদের ঘিরে রেখেছে পুলিশ। ছবি: রয়টার্স
তুরস্কে অভ্যুত্থানচেষ্টায় জড়িত সন্দেহে আটক সেনাদের ঘিরে রেখেছে পুলিশ। ছবি: রয়টার্স

তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানচেষ্টার পর সন্দেহভাজন ব্যক্তিদের ধরপাকড় চলছে। আজ মঙ্গলবারও এই ধরপাকড় চলতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত সাড়ে সাত হাজারের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রায় নয় হাজার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

অভ্যুত্থানচেষ্টায় জড়িত ব্যক্তিদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে সমূলে উৎপাটন করতে অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

অভ্যুত্থানচেষ্টার জন্য যুক্তরাষ্ট্রপ্রবাসী তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনকে দায়ী করছেন এরদোয়ান। গুলেনকে তুরস্কে ফেরত পাঠাতে ওয়াশিংটনের প্রতি দাবি জানিয়েছেন তিনি।

অবশ্য ৭৫ বছর বয়সী গুলেন এই অভ্যুত্থানের সঙ্গে কোনোভাবে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। একই সঙ্গে বলেছেন, প্রত্যর্পণের ব্যাপারে ভীত নন তিনি।

গুলেনের ব্যাপারে আঙ্কারার অভিযোগের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তুরস্ককে উপযুক্ত প্রমাণ দিতে বলেছেন।