তুরস্কের গণতন্ত্র বার বার ব্যাহত সেনা অভ্যুত্থানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভ্যুত্থানচেষ্টায় মধ্যরাতে আঙ্কারায় ট্যাংক l এএফপি
অভ্যুত্থানচেষ্টায় মধ্যরাতে আঙ্কারায় ট্যাংক l এএফপি

গত শুক্রবার রাতের ব্যর্থ সেনা অভ্যুত্থানের আগে অন্তত চারবার অভ্যুত্থান হয়েছে তুরস্কে। দেশটির সেনাবাহিনী নিজেদের ‘গণতন্ত্রের অভিভাবক’ ও দেশের ধর্মনিরপেক্ষতার আদর্শের রক্ষক মনে করে।

১. সরকারের সঙ্গে বিরোধীদের বৈরিতার সুযোগে ১৯৬০ সালের ২৭ মে প্রথম সেনা অভ্যুত্থান হয় তুরস্কে। তৎকালীন ক্ষমতাসীন দল আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের ধর্মনিরপেক্ষ মতাদর্শের বিপরীতে বেশ কিছু ধর্মীয় নিয়মনীতির প্রচলন করে। এর প্রতিক্রিয়ায় অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় আসেন জেনারেল সেমাল গুরসেল।

সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর তুরস্কের আট সামরিক কর্মকর্তা একটি হেলিকপ্টারে চড়ে গ্রিসে পালিয়ে যান। গতকাল সকালে তাঁরা সে দেশের আলেক্সান্দ্রোপলিস বিমানবন্দরে নামেন l এএফপি
সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর তুরস্কের আট সামরিক কর্মকর্তা একটি হেলিকপ্টারে চড়ে গ্রিসে পালিয়ে যান। গতকাল সকালে তাঁরা সে দেশের আলেক্সান্দ্রোপলিস বিমানবন্দরে নামেন l এএফপি

২. ১৯৭১ সালে অর্থনৈতিক মন্দাজনিত ক্ষোভ-বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। ১২ মার্চ সেনাবাহিনী ‘শৃঙ্খলা ফিরিয়ে আনার’ নামে অভ্যুত্থান করে।

৩. রাজনৈতিক অস্থিরতার জেরে ১৯৮০ সালের মার্চে কয়েকজন জেনারেল নেপথ্যে অভ্যুত্থানের প্রক্রিয়া শুরু করেন। অবশেষে ১২ সেপ্টেম্বর সফল অভ্যুত্থান সফল হয়।

৪. ১৯৯৫ সালে ক্ষমতায় আসা ইসলামপন্থী ওয়েলফেয়ার পার্টি ইসলামমুখী নীতি বাস্তবায়ন শুরু করায় ক্ষুব্ধ হয় সেনাবাহিনী। ১৯৯৭ সালে সেনাবাহিনীর চাপে প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন এরবাকান পদত্যাগ করতে বাধ্য হন।

আত্মসমর্পণকারী সেনাদের পুলিশ হেফাজতে নেওয়ার আগে ক্ষুব্ধ জনতা তঁাদের পেটাতে থাকে l রয়টার্স
আত্মসমর্পণকারী সেনাদের পুলিশ হেফাজতে নেওয়ার আগে ক্ষুব্ধ জনতা তঁাদের পেটাতে থাকে l রয়টার্স