প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দমনে তুরস্কের আরও সহায়তা চেয়েছেন। গতকাল মঙ্গলবার তুরস্কের দক্ষিণাঞ্চলে গুরুত্বপূর্ণ এক বিমানঘাঁটিতে সফরকালে তিনি এ ব্যাপারে আঙ্কারার বর্তমান ভূমিকার প্রশংসা করে এ আহ্বান জানান। কার্টার বলেন, সিরিয়ার সঙ্গে সীমান্ত আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা উচিত তুরস্কের। বিশেষ করে আইএসের অবৈধ বাণিজ্য ও বিদেশি যোদ্ধাদের চলাচলের জন্য ব্যবহৃত প্রায় ৬০ মাইল এলাকা নিয়ন্ত্রণের ওপর জোর দেন তিনি। গত সোমবার পেন্টাগনে প্রেসিডেন্ট বারাক ওবামা ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক শেষে আইএসবিরোধী মার্কিন জোটের শক্তি বাড়াতে সফরে বের হন প্রতিরক্ষামন্ত্রী কার্টার। ওবামা বলেছেন, কার্টারের এ সফর আইএসবিরোধী অভিযানে মিত্রদের অধিকতর সামরিক সহায়তা অর্জনের জন্য।
রয়টার্স