তুষারমানবের স্বগোত্রের মানুষ কৃষিকাজ জানত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রিয়া ও ইতালির সীমান্তে আলপস পাহাড়ে পাওয়া তুষারমানবের স্বগোত্রের মানুষ কৃষিকাজ জানত। আর তাঁর দেহাবশেষের সঙ্গে পাওয়া পোশাকে অন্তত পাঁচ প্রজাতির প্রাণীর চামড়ার নমুনা মিলেছে।
‘তুষারমানব ওয়েটজি’ নামে পরিচিত প্রাচীন মানুষটির পোশাক থেকে পাওয়া ডিএনএ পরীক্ষা করে এ সব তথ্য মিলেছে বলেসায়েন্টিফিক রিপোর্টস সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে।
আলপসের তুষারে ৫ হাজার ৩০০ বছর ধরে চাপা পড়ে থাকা ওয়েটজির মমি পাওয়া যায় ১৯৯১ সালে। এর পোশাক ও অন্যান্য উপকরণের মধ্যে আছে ভালুকের চামড়ার টুপি এবং হরিণের চামড়ায় তৈরি তুণীর। ’৯১ সালে এখনকার মতো ডিএনএ বিশ্লেষণ পদ্ধতির প্রচলন ছিল না। তবে সাম্প্রতিক পরীক্ষায় অনেক তথ্য মিলেছে।