তেল কারখানায় বিস্ফোরণে নিহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেমেক্সের কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত বুধবারের এ ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তেল কোম্পানির কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার এ কথা জানান।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সময় বুধবার বেলা তিনটার দিকে উপকূলীয় রাজ্য ভেরাক্রুজের বন্দরনগরী কোটজাকোলকোসে ওই কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।