প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের প্যারিসে বিতর্কিত ব্যঙ্গ পত্রিকা শার্লি এবদোর কার্যালয়ে রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদার ইয়েমেনি শাখা। অনলাইনে পোস্ট করা এক ভিডিওবার্তায় বলা হয়, দলটির প্রধান আয়মান আল-জাওয়াহিরির নির্দেশে ওই হামলা চালানো হয়েছে। ইসলামসহ বিভিন্ন ধর্ম নিয়ে ব্যঙ্গ করায় বিভিন্ন সময় সমালোচিত হয় এই পত্রিকাটি। বিশেষ করে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ করে কার্টুন প্রকাশ করে বেশি সমালোচিত হয়। ভিডিওবার্তায় নাসের আল আনাসি নামে এক নেতা বলেন, ‘আমরা মহান আল্লাহর বার্তাবাহককে অবমাননার প্রতিশোধ হিসেবে এ হামলার দায়িত্ব স্বীকার করছি।’ এএফপি