প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির দুই সাহায্যকর্মী সিরিয়া থেকে মুক্তি পেয়ে গতকাল শুক্রবার দেশে ফিরেছেন। গ্রেতা রামেল্লি ও ভানেসা মারজুল্লো নামের ওই দুই নারী কর্মীকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পো থেকে প্রায় পাঁচ মাস আগে অপহরণ করে জিম্মি রাখা হয়েছিল। এক সামরিক বিমানবন্দরে গতকাল তাঁদের স্বাগত জানান ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্তিলোনি। তাঁদের মুক্তি পাওয়ার ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। আল-কায়েদার সিরীয় শাখা আল-নুসরা ফ্রন্ট তাঁদেরকে আটকে রেখেছিল বলে জানিয়ে দুই সপ্তাহ আগে একটি ভিডিও প্রকাশ করা হয়।
এএফপি