দুই প্রেসিডেন্টই সন্তুষ্ট: ক্রেমলিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের সরকার ও রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে চলা যুদ্ধবিরতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো উভয়েই মোটের ওপর সন্তুষ্ট। ক্রেমলিনের পররাষ্ট্রনীতি-বিষয়ক এক উপদেষ্টা গতকাল বুধবার এ কথা বলেছেন। খবর এএফপি ও রয়টার্সের।
উপদেষ্টা ইউরি ইউশাকোভ গণমাধ্যমকর্মীদের বলেন, পূর্ব ইউক্রেনের যুদ্ধবিরতির বিষয়ে পুতিন ও পোরোশেঙ্কো গত মঙ্গলবার টেলিফোনে কথা বলেছেন। এ সময় ক্রেমলিনের পক্ষ থেকে পুরোপুরি সন্তোষ প্রকাশ করা হয়।
রাশিয়ার মধ্যস্থতায় গত সপ্তাহে কিয়েভ ও পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও বিক্ষিপ্তভাবে সংঘাত চলছে।