দুর্ঘটনায় নিহত পর্বতারোহী স্টেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উয়েলি স্টেক
উয়েলি স্টেক

সুইজারল্যান্ডের নামী পর্বতারোহী উয়েলি স্টেক পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে এক অভিযানের সময় প্রাণ হারিয়েছেন। ৪০ বছর বয়সী স্টেক পর্বতারোহণের জন্য বহু পুরস্কার পেয়েছেন। তিনি দ্রুতগতিতে পর্বতে ওঠার সামর্থ্যের জন্য অনেকের কাছে জীবন্ত ‘কিংবদন্তি’ হিসেবে খ্যাতি পান। স্টেককে নিয়ে নির্মিত চলচ্চিত্র নতুন প্রজন্মের অনেককে পর্বতারোহণের প্রতি আকৃষ্ট করেছে। তিনি অক্সিজেন ছাড়াই নতুন একটি পথ দিয়ে এভারেস্টের চূড়ায় ওঠার অভিযানের জন্য প্রস্তুত হচ্ছিলেন। সে সময় এক দুর্ঘটনায় নিহত হন বলে নেপালি পর্যটন দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। স্টেক ২০১২ সালে অক্সিজেন ছাড়াই এভারেস্টের চূড়ায় উঠেছিলেন।