দ্বিতীয় জঙ্গিও চিহ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় জঙ্গিও চিহ্নিত
দ্বিতীয় জঙ্গিও চিহ্নিত

ফ্রান্সের উত্তরাঞ্চলের সাঁত-এতিয়ান-দু-রুভ্রে এলাকার গির্জায় গত মঙ্গলবার এক প্রবীণ ক্যাথলিক যাজককে (৮৪) হত্যাকারী দুজনের দ্বিতীয়জনের পরিচয় পাওয়া গেছে। সরকারি কৌঁসুলিরা বলেছেন, তিনি আবদেল মালিক নাবিল পেতিজিন (১৯)। নিহত যাজক জ্যাক আমেলকে (৮৬) গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনার পর গির্জার বাইরে পুলিশের গুলিতে হামলাকারী দুজনও নিহত হন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। ঘটনার কিছু সময় পরে আইএস প্রকাশিত এক ভিডিও চিত্রে হামলাকারী দুজনকে সংগঠনটির প্রতি তাঁদের আনুগত্য প্রকাশ করতে দেখা গেছে।