ধন্যবাদ দিলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস শিমহালছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার কিছু ব্যাংককে আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় পশ্চিমা মিত্র দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস শিমহাল। টুইটে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ইউক্রেনের মানুষ কখনো এই সহযোগিতা ভুলবে না। খবর বিবিসির।

আরও পড়ুন

বেলজিয়ামভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন বা সুইফট হলো দ্রুত ও নিরাপদে আন্তর্জাতিক লেনদেনের প্রধান ব্যবস্থা। বিশ্বের ২০০টির বেশি দেশের ১১ হাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সুইফট যুক্ত।

আরও পড়ুন

রাশিয়ার কয়েকটি ব্যাংককে সুইফট থেকে বিচ্ছিন্ন করার ব্যাপারে রাজি হওয়ার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তবে এ নিয়ে কোনো ঘোষণা আসেনি।

এ দিকে ইউক্রেনে রাশিয়ার হামলার তৃতীয় দিনে ২৬টি দেশ সামরিক ও মানবিক সহায়তা দিতে একমত হয়েছে।

গত বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টা ৫৫ মিনিটে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের ন্যাটোতে যোগ দিতে চাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ও ন্যাটো ইউক্রেনকে সদস্য করতে ইচ্ছুক। তবে এটিকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে রাশিয়া।