প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধূমকেতুতে কার্বন যৌগের উপস্থিতি চিহ্নিত করেছে মহাকাশে পাঠানো রোবটযান ফিলে। কোনো ধূমকেতুতে এ ধরনের জৈব অণুর খোঁজ পাওয়ার ঘটনা এটিই প্রথম। প্রাণ ধারণের উপযোগী পরিবেশ তৈরির জন্য কার্বনভিত্তিক যৌগিক পদার্থের উপস্থিতি গুরুত্বপূর্ণ। ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) নভোযান রোসেটার বহন করে নিয়ে যাওয়া অনুসন্ধান রোবট ফিলে গত বছর সিক্সটিসেভেনপি/চুরিয়ুমভ-গেরাসিমেঙ্কো নামের ধূমকেতুর পৃষ্ঠে অবতরণ করে ইতিহাস গড়ে। ফিলের পাঠানো তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন, ৪৬০ কোটি বছরের পুরোনো ওই ধূমকেতুর জটিল জৈব অণু বা রাসায়নিক উপাদানগুলো সম্ভবত সৌরজগতের উৎপত্তির সময়ই তৈরি হয়।
এএফপি