প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিযান শেষ করে ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) নভোযান রোসেটা ধূমকেতুর পৃষ্ঠে আছড়ে পড়ল। সৌরজগতের আদি অবস্থা সম্পর্কে জানার গবেষণায় ৬৭পি/চুরিয়ুমভ-গেরাসিমেনকো নামের ওই ধূমকেতুকে ১২ বছর ধরে অনুসরণ করছিল রোসেটা। এই পরিভ্রমণে নভোযানটি মহাশূন্যে ৬০০ কোটি কিলোমিটারের বেশি পাড়ি দেয়। রোসেটা প্রচণ্ড বেগে ধূমকেতুটির পৃষ্ঠ স্পর্শ করতেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইএসএর বিজ্ঞানীরা গতকাল এ খবর নিশ্চিত হওয়ার পর উল্লাস করেন। রোসেটার বহন করে নেওয়া গবেষণা রোবট ‘ফিলে’ মহাকাশ অভিযানের ইতিহাসে প্রথম কোনো যান হিসেবে একটি চলমান ধূমকেতুর ওপর অবতরণ করেছিল।