ধূমপান নিষিদ্ধ করার প্রতিবাদে কারাগারে দাঙ্গা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি কারাগারে ধূমপান নিষিদ্ধ করার প্রতিবাদে দাঙ্গা করেছে শতাধিক কারাবন্দী। খবর রয়টার্সের।
আজ মঙ্গলবার টেলিভিশন ফুটেজে দেখা যায়, কারাবন্দীদের মুখ কাপড় দিয়ে ঢাকা। তাঁদের হাতে লাঠি ও অস্ত্র রয়েছে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন বলছে, ৩০০ জন কারাবন্দী দাঙ্গায় জড়িয়ে পড়েন।
ভিক্টোরিয়া স্টেটের পুলিশের মুখপাত্র রয়টার্সকে বলেন, পুলিশ পদক্ষেপ নিচ্ছে। বিপদ থেকে রক্ষা করার জন্য কর্মকর্তাদের কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়েছে।