প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব লন্ডনের যে স্কুলটির তিন কিশোরী ছাত্রী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে সিরিয়া গিয়েছে সেই প্রতিষ্ঠানের আরও চার শিক্ষার্থীর ওপর নজর রাখা হচ্ছে। কর্তৃপক্ষের আশঙ্কা তারাও সম্ভবত একই উদ্দেশ্যে সিরিয়া যাওয়ার পরিকল্পনা করছে। খবর ইনডিপেন্ডেন্টের।
ইনডিপেন্ডেন্ট পত্রিকা বলছে, তারা জানতে পেরেছে গত বছরের ডিসেম্বরেই পুলিশ উগ্রপন্থায় দীক্ষিতÿহওয়ার ঝুঁকিতে থাকা হিসেবে বেথনাল গ্রিন একাডেমির সাত শিক্ষার্থীকে চিহ্নিত করে। এর মধ্যে সিরিয়া যাওয়া ওই তিনজনও ছিল। ওই সময় তাদের আরেক সহপাঠী সিরিয়া গিয়েছিল।