নতুন কণা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় পরমাণু গবেষণা সংস্থার (সার্নের) সুবিশাল গবেষণাযন্ত্র লার্জ হ্যাড্রন কোলাইডারের (এলএইচসি) বিজ্ঞানীরা একটি নতুন কণা আবিষ্কারের ঘোষণা দিয়েছেন। পেন্টাকোয়ার্ক নামের কণাটির উপস্থিতির ব্যাপারে ১৯৬৪ সালেই দুজন পদার্থবিদ পৃথকভাবে ভবিষ্যদ্বাণী করেন। এলএইচসির গবেষকেরাই প্রথম শনাক্ত করলেন পরমাণুর চেয়ে ছোট কণাটি। এলএইচসির মুখপাত্র গাই উইলকিনসন বলেন, এ আবিষ্কারের ফলে সাধারণ কণাগুলোর উৎপত্তি সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়া যাবে।
বিবিসি