নতুন নেতাও গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের কথিত ইসলামীকরণ ঠেকাতে গঠিত বিতর্কিত জার্মান সংগঠন পেগিডার নতুন নেত্রী ক্যাথরিন অরটো পদত্যাগ করেছেন। গত বুধবার আরও চার শীর্ষ নেতাসহ তিনি পদত্যাগ করেন। সপ্তাহ খানেক আগে তাঁর পূর্বসূরি লুৎজ বাখমান পদত্যাগ করলে ক্যাথরিন দায়িত্ব নেন। পদত্যাগকারী নেতাদের একজন সাংবাদিকদের বলেন, বাখমানের প্রভাব বিস্তার চালিয়ে যাওয়া এবং লাইপজিগ শহরে লেগিডা নামে আরও কট্টর আন্দোলন চালানোয় তাঁরা পদত্যাগ করেছেন। নিন্দিত এডলফ হিটলারের বেশে ছবি প্রকাশ এবং শরণার্থীদের সম্পর্কে অপমানজনক মন্তব্যের জন্য সমালোচনার মুখে পদত্যাগ করেন বাখমান।
এএফপি