নতুন প্রেসিডেন্ট দুদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোল্যান্ডের রক্ষণশীল বিরোধীদলীয় প্রার্থী আন্দ্রেজ দুদা প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। পরিবর্তন ও সামাজিক খাতে উদার হাতে ব্যয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি মধ্যপন্থী দলীয় প্রার্থী ক্ষমতাসীন প্রেসিডেন্ট ব্রনিসল কমোরোভেস্কিকে পরাজিত করেন। গতকাল সোমবার বুথফেরত জরিপের ফলাফলে দেখা যায়, কমোরোভেস্কির ৪৮ শতাংশের বিপরীতে দুদা ৫২ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন। জেতার আশায় ক্ষমতাসীন পিও পার্টির সঙ্গে জোট করেছিলেন কমোরোভেস্কি। তবে স্থানীয় গণমাধ্যম বলছে, ভোটাররা পরিবর্তন চান। তাঁরা পিওকে হলুদ কার্ড দেখিয়েছেন। সাধারণ নির্বাচনে দলটিকে লাল কার্ডও দেখাতে পারেন তারা।
এএফপি