নতুন ভিডিও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাতেনতেম বিমানবন্দরে সন্ত্রাসী হামলার ঘটনার নতুন একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। ওই হামলায় দুই হামলাকারী ঘটনাস্থলেই নিহত হন। গত ২২ মার্চের ওই হামলায় রক্ষা পেয়ে যাওয়া তৃতীয় একজনের খোঁজে জোর তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণ করা নতুন ওই ভিডিওতে হামলায় অংশ নেওয়া অন্যতম এক সন্দেহভাজনকে দেখা যাচ্ছে, যিনি হামলার পর অক্ষত অবস্থায় বিমানবন্দর থেকে বেরিয়ে যান। তাঁর পরনে হালকা রঙের জ্যাকেট এবং মাথায় ধূসর হ্যাট।