প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর ফ্রান্সের ক্যালে বন্দর এলাকায় ‘জঙ্গল’ নামে পরিচিত অভিবাসীদের ঝুপড়ি ভাঙার কাজ আবার শুরু হয়েছে। এমন প্রেক্ষাপটে দেশটি গতকাল সোমবার তার প্রথম আন্তর্জাতিক মানের শরণার্থীশিবির চালু করেছে। এটি ক্যালে থেকে খুব বেশি দূরে নয়। উত্তর উপকূলেই ডানকার্কের কাছে ওই শিবিরের অবস্থান। তিনটি ইরাকি কুর্দি পরিবার প্রথম বাসিন্দা হিসেবে গতকাল সেখানে পৌঁছায়। তারা এত দিন কাছেরই আরেকটি জায়গায় থাকছিল। সেখানে হাজার খানেক মানুষ খুবই শোচনীয় পরিবেশে বাস করছে। প্রচণ্ড শীত থেকে তাদের রক্ষা পাওয়ার তেমন কোনো উপায় সেখানে নেই। নতুন আশ্রয়শিবিরে ঘর গরম করার ব্যবস্থাসহ ২০০টির মতো কাঠের তৈরি কেবিন এবং মানসম্পন্ন শৌচাগার ও স্নানাগার আছে।
এএফপি