নতুন ২০ কার্ডিনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোপ ফ্রান্সিস গত রোববার নতুন ২০ জন কার্ডিনালের নাম ঘোষণা করেছেন। তাঁদের বেশির ভাগই আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোর নাগরিক। রোমান ক্যাথলিক গির্জার সমর্থন ইউরোপের শক্ত ঘাঁটি থেকে এসব দেশে স্থানান্তরিত হওয়ার প্রেক্ষাপটে পোপের এই পদক্ষেপ এল। নতুন কার্ডিনালদের মধ্যে ১৫ জনকে ‘গির্জার প্রিন্স’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাঁদের বয়স ৮০ বছরের নিচে। এর অর্থ, তাঁরা কনক্লেভে যোগ দেওয়ার যোগ্য। পোপের উত্তরসূরি নির্বাচন করা হয়ে থাকে এই কনক্লেভের মাধ্যমে।
এএফপি