নরওয়েতে রুশ সাইবার হামলা?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরওয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হয়েছে। ধারণা করা হচ্ছে, এর পেছনে রাশিয়ার কারসাজি রয়েছে। সন্দেহভাজন হ্যাকাররা রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করছে নরওয়ের পুলিশ সিকিউরিটি সার্ভিস (পিএসটি)। নরওয়ের রাজনৈতিক দল লেবার পার্টি, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নিরাপত্তা সংস্থার কয়েকজন কর্মকর্তার ই-মেইল হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী এর্না সোলবার্গ বলেন, ‘হ্যাকিংয়ের এ ঘটনা আমাদের গণতন্ত্রের ওপর আঘাত।’ তবে গোয়েন্দা সংস্থাগুলো বলছে, গুরুত্বপূর্ণ ও গোপন কোনো নথি হ্যাক করতে পারেনি।