নরওয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়ের পশ্চিম উপকূলীয় শহর বারগেনে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে ১৪ জন আরোহী ছিলেন।
দুর্ঘটনায় তাঁদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, হেলিকপ্টারটি ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে। আরোহীদের বেশ কয়েকজনকে তাঁরা সাগরে ভাসতে দেখেছেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নরওয়েজিয়ান সংবাদপত্র আফতোনব্লাদেত জানিয়েছে, বারগেন থেকে ব্রাগ তেলখনিতে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে হেলিকপ্টারটি। তবে এর কারণ এখনো জানাতে পারেনি কর্তৃপক্ষ।
এএফপি