নাগরিকত্ব বাতিলে উদ্যোগ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সন্ত্রাসবাদের দায়ে আদালতে অভিযুক্ত জঙ্গিদের ফরাসি নাগরিকত্ব বাতিলে সংবিধান সংশোধনের পরিকল্পনা বাদ দিয়েছেন। গতকাল বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। পার্লামেন্টের দুই কক্ষ এ সংশোধনের বিষয়ে মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর তিনি বলেন, ‘এ বিষয়ে আপসে পৌঁছতে পারিনি আমরা।’ ফ্রান্সে গত বছরের নভেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর সন্ত্রাসবাদের দায়ে আদালতে অভিযুক্ত জঙ্গিদের নাগরিকত্ব বাতিলের দাবি ওঠে। তবে এ পরিকল্পনা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক বিরোধিতা দেখা দেয়। গত ফেব্রুয়ারিতে এর জেরে বিচারমন্ত্রী পদত্যাগও করেন। এদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসের কর্তৃপক্ষ গতকাল সেখানকার একটি বড় আশ্রয়শিবির থেকে ৯৮৫ জন অভিবাসীকে সরিয়ে জায়গাটি খালি করেছে। এক মাসের জন্য তাঁদের কিছু জরুরি আশ্রয়শিবিরে থাকতে দেওয়া হবে। এএফপি