নারী কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক স্টেটের (আইএস) কর্মী সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেনের পুলিশ। গতকাল মঙ্গলবার ক্যানারি দ্বীপপুঞ্জে গ্রেপ্তার হওয়া ওই নারীর বিরুদ্ধে কম বয়সী মেয়েদের আইএসে নিয়োগের অভিযোগ রয়েছে। পুলিশের সন্দেহ, সিরিয়ার আইএস জঙ্গিদের সঙ্গে ওই নারীর সরাসরি যোগাযোগ রয়েছে। আইএসের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার জন্য কিশোরী ও তরুণীদের তিনি সিরিয়া যেতে সহযোগিতা দিতেন। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ইরাক ও সিরিয়ার বিশাল ভূখণ্ড দখল করার পর গত বছরের জুনে ‘খেলাফত রাষ্ট্র’ ঘোষণা করে আইএস।

এএফপি