নাৎসির চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন কিংবদন্তিপ্রতিম গুপ্তচরের জন্মদিন উপলক্ষে নাৎসি জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর লেখা চিঠি পাওয়া গেছে জাপানে। গতকাল মঙ্গলবার একজন বই বিক্রেতা এ তথ্য জানিয়েছেন। ইতিহাসবিদেরা বলছেন, চিঠিটি ১৯৩৮ সালে লেখা। তখন জাপানের রাজধানী টোকিওতে জার্মান প্রেস অ্যাটাশে পরিচয়ের আড়ালে গুপ্তচরের কাজ করছিলেন সোভিয়েত গোয়েন্দা রিচার্ড সোরগে। তিনি মস্কোকে সাবধান করে দিয়ে জানিয়েছিলেন, নাৎসি বাহিনী ও জাপান রাশিয়ায় হামলার পরিকল্পনা করছে। নাৎসি পররাষ্ট্রমন্ত্রী জোয়াকিম ভন রিবেনট্রপ চিঠিটিতে সোরগেকে তাঁর অসামান্য অবদানের জন্য প্রশংসা করেন। ঐতিহাসিকেরা বলছেন, ওই চিঠিটি প্রমাণ করে সোরগে জার্মানদের কাছে কতটা বিশ্বস্ত আর সে কারণেই সোভিয়েতদের কাছে কত গুরুত্বপূর্ণ।
এএফপি