নিয়ন্ত্রণ অক্টোবর পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরণার্থীর ঢল ঠেকাতে সীমান্তে বাড়তি নিয়ন্ত্রণ চলতি মাসের শেষ পর্যন্ত বহাল রাখছে জার্মানি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছে। বিপুলসংখ্যক শরণার্থী ও অভিবাসীর প্রবেশ নিয়ন্ত্রণের জন্যই বার্লিনের কর্তৃপক্ষ গত ১৩ সেপ্টেম্বর থেকে এ ব্যবস্থা নেয়। তারা অস্ট্রিয়া সীমান্তের দিকে বিশেষ নজর রেখেছে। জার্মানিতে এ বছর ৮ থেকে ১০ লাখ মানুষ আশ্রয়ের আবেদন করবে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশের যুদ্ধ ও দারিদ্র্য থেকে বাঁচতে হাজার হাজার মানুষ ইউরোপে প্রবেশ করছে। তারা জার্মানির মতো সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোয় যেতে চায়।
এএফপি