নিরানন্দ শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কটল্যান্ডের সবচেয়ে নিরানন্দ শহর নির্বাচিত হয়েছে অ্যাবারডিন। পেয়েছে অনাকাঙ্ক্ষিত ‘প্লুক অন দ্য প্লিন্থ কারবাংকল’ পুরস্কার। স্থাপত্যবিষয়ক সাময়িকী আরবান রেলম এ খবর জানিয়েছে। অ্যাবারডিনে প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করা প্রয়োজন বলে নগর কর্তৃপক্ষ স্বীকার করেছে। তারা বলছে, সে লক্ষ্যে কাজে অগ্রগতিও হচ্ছে। আরবান রেলম সম্পাদক জন গ্লেনডে বলেন, অ্যাবারডিন বড় শহর। কিন্তু ঈর্ষণীয় অর্থনৈতিক প্রভাব সত্ত্বেও এটি অন্যান্য শহরের ‘দরিদ্র কুটুমে’ পরিণত হয়েছে।
বিবিসি