প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসী হামলার আশঙ্কায় এ বছর জার্মানির অক্টোবরফেস্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় এই বিয়ার উৎসবের এলাকা এই প্রথমবারের মতো বেড়া দিয়ে ঘেরা হবে। জার্মানির দক্ষিণাঞ্চলীয় রাজ্য বাভারিয়ার রাজধানী মিউনিখে অনুষ্ঠিত এবারের উৎসবে ৬০ লাখ মানুষ যোগ দেবে বলে মনে করা হচ্ছে। বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারমান বার্তা সংস্থা এপিকে বলেন, ‘অক্টোবরফেস্টে বিশেষ ধরনের ঝুঁকি আমরা দেখছি না। তবে এমন একটি আন্তর্জাতিক উৎসব হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে।...গোটা জার্মানিই সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে।’ উৎসবস্থলে নিরাপত্তা বাহিনীর সাড়ে চার শ সদস্য থাকবে। জার্মানির দক্ষিণাঞ্চলে গত জুলাই মাসে মাত্র এক সপ্তাহে হামলার কয়েকটি ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়।
বিবিসি