নিরাপত্তা বৃদ্ধির আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপীয় মন্ত্রীরা রেলস্টেশনগুলোতে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের ব্যাপারে একমত হয়েছেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বেরনাদ ক্যাজনভ গত শনিবার বলেন, যাত্রীদের পরিচিতির তথ্য সংগ্রহ এবং মালপত্র নিয়ন্ত্রণ আরও জোরদার করা হবে এবং আন্তর্জাতিক ট্রেনগুলোতে নিরাপত্তা বা পুলিশি টহল বাড়ানো হবে। ফ্রান্সের আহ্বানে ইউরোপীয় নয়টি দেশের মন্ত্রী, নিরাপত্তা ও পরিবহন বিভাগের কর্মকর্তারা প্যারিসে ওই জরুরি বৈঠকে যোগ দেন। ২১ আগস্ট ফ্রান্সে একটি ট্রেনে হামলার চেষ্টা নস্যাৎ করে দেওয়ার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে ওই বৈঠক ডাকা হয়।
রেলযাত্রী ও তাঁদের মালপত্র বড় বড় স্টেশনে আরও বেশি তল্লাশি করার আহ্বান জানিয়েছেন বেলজিয়াম, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবুর্গ, নেদারল্যান্ডস, স্পেন ও সুইজারল্যান্ডের ওই মন্ত্রীরা।
এএফপি