নিলামে হিটলারের মোজা, গোয়েরিংয়ের অন্তর্বাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির বিংশ শতকের নিন্দিত একনায়ক অ্যাডলফ হিটলার ও তাঁর সহকারী হ্যারমান গোয়েরিংয়ের ব্যবহৃত কিছু ব্যক্তিগত সামগ্রীর নিলাম নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। হ্যারমান হিস্টোরিকা নামের মিউনিখের একটি নিলাম প্রতিষ্ঠান আগামী শনিবার হিটলারের পরিধেয় মোজাসহ কয়েকটি পোশাক এবং গোয়েরিংয়ের অন্তর্বাসসহ আরও কিছু সামগ্রী নিলামে তোলার ঘোষণা দিয়েছে।
বেশ কিছু সংগঠন এবং মিউনিখ শহরের মেয়র ডিটার রাইটার এ ধরনের সামগ্রী নিলামে বিক্রির সমালোচনা করে নিলাম প্রতিষ্ঠানটির অতীত ইতিহাস খুঁজে দেখার আহ্বান জানিয়েছেন।
নিলাম প্রতিষ্ঠান হ্যারমান হিস্টোরিকা শনিবার হিটলারের ব্যবহৃত মোজা, রাতে পরার সিল্কের একটি জামা, একটি টাই ও মাফলার এবং হিটলারের প্রেমিকা ইভা ব্রাউনের ব্যবহৃত একটি পোশাক, যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হ্যারমান গোয়েরিংয়ের অন্তর্বাস ও নুরেমবার্গের জেলখানায় যে বিষাক্ত ক্যাপসুল খেয়ে তিনি আত্মহত্যা করেছিলেন, তার প্যাকেটসহ আরও কিছু সামগ্রী নিলামে তোলার ঘোষণা দিয়েছে।
মিউনিখ শহরের মেয়র ডিটার রাইটার বলেছেন, ২০১৪ সালে তিনি প্রতিষ্ঠানটিকে এসব সামগ্রী বিক্রি করতে নিষেধ করেছিলেন।