প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদাসংশ্লিষ্ট একটি জঙ্গিগোষ্ঠীর শীর্ষস্থানীয় নেতা মোখতার বেলমোখতার মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন—এ বিষয়ে ফ্রান্স নিশ্চিত নয়। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জ্যঁ ইভ লো দ্রিয়ঁ গতকাল বৃহস্পতিবার এ মন্তব্য করেন। কয়েক দিন আগে লিবিয়ার সরকার দাবি করেছিল, বেলমোখতার দেশটির পূর্বাঞ্চলীয় শহর আজদাবিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত হন। তবে জঙ্গিগোষ্ঠী আনসার আল শরিয়ার পক্ষ থেকে এই দাবি উড়িয়ে দিয়ে বলা হয়েছিল, ওই হামলায় সাতজন নিহত হন। তাঁদের মধ্যে বেলমোখতার নামের কেউ নেই।
রয়টার্স