প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমের ঐতিহাসিক স্থাপনাগুলোর আশপাশে ঘুরে বেড়ান প্রাচীন রোমান সেনা কর্মকর্তা ‘সেন্টুরিয়ন’-এর সাজে সজ্জিত অনেকে। তাঁদের উদ্দেশ্য—পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে দু-চার পয়সা কামিয়ে নেওয়া। কিন্তু ইতালির রাজধানী শহরটিতে গত বৃহস্পতিবার থেকে এই সেন্টুরিয়নদের বিচরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাঁদের অনেকে প্রতারণা ও জবরদস্তি করে পর্যটকদের কাছ থেকে বেশি অর্থ আদায় করেন বলে অভিযোগ রয়েছে। রোমে রিকশাচালকদের তৎপরতাও নিষিদ্ধ করা হয়েছে। ছবি তোলার জন্য সেন্টুরিয়নরা সাধারণত পর্যটকদের কাছ থেকে
৫-১০ ইউরো করে নেন।
বিবিসি