প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপীয় বিচারকরা শ্রীলঙ্কার তামিল টাইগারদের ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপিত সন্ত্রাসবিরোধী নিষেধাজ্ঞা গতকাল বৃহস্পতিবার নাকচ করেছেন। এ বিষয়ে তাঁরা একটি পদ্ধতিগত কারণের যুক্তি দিয়েছেন। তবে আদালত বলেছেন, সংগঠনটির সম্পদ আপাতত জব্দ থাকবে। ইইউর নিম্ন আদালত বলেছেন, জোটটির নেতারা ২০০৬ সালে এলটিটিইকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করে এর ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেন, তার পেছনে কাজ করেছে প্রচারমাধ্যম ও ইন্টারনেট থেকে পাওয়া ধারণা। কিন্তু আইন অনুযায়ী সংগঠনটির কার্যকলাপের বিষয়ে প্রত্যক্ষ তদন্তের মাধ্যমেই তা করা প্রয়োজন ছিল। শ্রীলঙ্কার উত্তর–পূর্বাঞ্চলে স্বাধীন তামিল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এলটিটিই কয়েক দশক ধরে লড়াই করেছিল। তবে শেষ পর্যন্ত তারা শ্রীলঙ্কার সরকারি বাহিনীর হাতে চূড়ান্তভাবে পরাস্ত হয়।
রয়টার্স