নিষেধাজ্ঞা বহাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের পারমাণবিক ক্ষেত্রগুলোতে একজন মুসলিম প্রকৌশলীর প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রেখেছেন একটি আদালত। ‘জিহাদি সংগঠনগুলোর’ সঙ্গে তাঁর যোগসাজশের অভিযোগ রয়েছে। ২৯ বছর বয়সী ওই প্রকৌশলীর নাম ফরাসি আইন অনুযায়ী গোপন রাখা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইডিএফের পরমাণুকেন্দ্রে কাজের জন্য তাঁকে ২০১২ ও ২০১৩ সালে প্রবেশাধিকার দেওয়া হয়। কিন্তু একটি পরমাণুকেন্দ্রে গত মার্চে তাঁর প্রবেশ নিষিদ্ধ করা হয়। ওই কর্মী একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত এবং ইরাকে যোদ্ধা পাঠানো একজন ইমামের সঙ্গে তাঁর যোগসাজশ রয়েছে বলে সরকারি কর্মকর্তারা দাবি করছেন। তাঁর আইনজীবী গত সোমবার বলেন, আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে।
আল-জাজিরা