প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে কাজ করার অভিযোগে যুক্তরাজ্যের চার নাগরিকের বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞা দিতে পারে। যুক্তরাজ্য সরকার গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছে। ওই চার জঙ্গির মধ্যে দুই নারী রয়েছেন। ব্রিটিশ সরকার গত প্রায় এক দশকের মধ্যে এই প্রথম সে দেশের নাগরিকদের নিষেধাজ্ঞার তালিকায় তোলার আবেদন করল জাতিসংঘের কাছে। নিষেধাজ্ঞা আরোপ হলে তাঁদের সবার বিদেশ ভ্রমণে বাধা দেওয়া হবে এবং সম্পত্তি জব্দ করা হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের একজন মুখপাত্র ব্রিটিশ নাগরিকদের আইএসের পক্ষে লড়াইয়ে যোগদান বন্ধ করতে সব ধরনের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এএফপি