নিহত ৬ হাজার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব ইউক্রেনে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ছয় হাজারেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ কথা বলল জাতিসংঘের মানবাধিকার পরিষদ। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধে বেসামরিক মানুষের বহু বাড়িঘর ধ্বংস আর গণ-অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চার লাখেরও বেশি মানুষের বাড়িতে পানি ও বিদ্যুৎ নেই। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি সইয়ের পরও দেশটির বিদ্রোহীদের রাশিয়া ভারী অস্ত্র দিয়ে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি পুরোপুরি মানা না হলে রাশিয়াকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। বিবিসি