নেপোলিয়ানের হ্যাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্টের দুই কোণবিশিষ্ট বিখ্যাত হ্যাটগুলোর একটি ১৮ লাখ ইউরোতে নিলামে বিক্রি হয়েছে। ফ্রান্সের প্যারিসে গতকাল রোববার এ নিলাম অনুষ্ঠিত হয়। কালো পশমের এই হ্যাটটি তিন থেকে চার লাখ ইউরোর মধ্যে বিক্রির পরিকল্পনা ছিল আয়োজকদের। ফ্রান্সে রাজত্বকালে নেপোলিয়ান প্রায় ১২০টি এ রকম হ্যাট পরেছেন বলে কথিত আছে। এসবের ২০টির অস্তিত্ব এখনো মেলে। এএফপি