প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক বরিস নেমৎসভের হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবির প্রধান আলেক্সান্দার বোর্তনিকভ রাষ্ট্রীয় টিভিতে গতকাল শনিবার বলেন, ‘আজ এ অপরাধের সঙ্গে যুক্ত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের নাম আনজর গুবাশেভ ও জাউর দাদাইয়েভ। রাষ্ট্রপ্রধানকে বিষয়টি জানানো হয়েছে।’ এফএসবির প্রধান বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তি ককেশাস অঞ্চলের মানুষ। ৫৫ বছর বয়স্ক নেমৎসভকে ২৭ ফেব্রুয়ারি রাতে মস্কোতে ক্রেমলিনের কাছেই আততায়ীরা পর পর চারটি গুলি করে। দুর্নীতিবিরোধী আন্দোলনের এ সুপরিচিত কর্মীর হতাকাণ্ড দেশে-বিদেশে নিন্দার ঝড় তোলে।
এএফপি