নোবেলজয়ী লেখক ইমরে কার্তেস আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরে কার্তেস
ইমরে কার্তেস

হাঙ্গেরির প্রখ্যাত লেখক সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী ইমরে কার্তেস আর নেই। গতকাল বৃহস্পতিবার ভোররাতে বুদাপেস্টে নিজ বাড়িতে ৮৬ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
১৯২৯ সালে বুদাপেস্টে এক ইহুদি পরিবারে জন্ম নেন ইমরে কার্তেস। তাঁকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে প্রথমে জার্মানির নাৎসি বাহিনীর কুখ্যাত অশউইৎস ও পরে বুখেনভাল্ডের বন্দিশিবিরে রাখা হয়েছিল। সেখানে চরম নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতা নিয়ে কার্তেস লিখেছিলেন ফটলেসনেস উপন্যাস। একটি ট্রিলজির অংশ হিসেবে তিনি কাদিশ ফর অ্যান আনবর্ন চাইল্ড ও লিকুইডিশন শিরোনামে আরও দুটি উপন্যাস লেখেন। এতেও নাৎসি বাহিনীর নির্মম নির্যাতনের ছবি ফুটে ওঠে।
২০০২ সালে কার্তেসকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। নাৎসি বাহিনীর হাতে ইহুদি নিধনের নিদারুণ বর্ণনাসমৃদ্ধ এই তিনটি উপন্যাসের জন্যই মূলত তাঁকে পুরস্কারটি দেওয়া হয় বলে নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল।