নৌকাডুবিতে নিহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ৩০ জন শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে প্রায় ৫০ জনকে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌবাহিনী গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায়। এটি লিবিয়া থেকে ইতালির মধ্যকার ভূমধ্যসাগর এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় নৌকাডুবির ঘটনা। ভূমধ্যসাগরে মানব পাচার রোধে ইইউর সোফিয়া সামরিক অভিযানের এক মুখপাত্র গতকাল বলেন, ‘আমরা ধারণা করছি নৌকাডুবিতে ২০ থেকে ৩০ জন মারা গেছেন।’
রয়টার্স