নৌকা ডুবে ৫০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের আলবোরান দ্বীপের কাছে গত মঙ্গলবার নৌকাডুবির ঘটনায় প্রায় অর্ধশত অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ রয়েছেন। তাঁরা ডুবে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্পেনের উপকূলরক্ষী বাহিনী জানায়, এর আগে তারা ওই নৌকার তিনজন বিধ্বস্ত ও দিক্‌ভ্রান্ত আরোহীকে উদ্ধার করেছে। নৌকাটিতে অনেক আরোহী ছিলেন।

স্পেনের উপকূলরক্ষী বাহিনীর একজন মুখপাত্র বলেন, তাঁদের ধারণা নিখোঁজ অভিবাসনপ্রত্যাশীরা মারা গেছেন। সাগরের যে স্থানে ওই নৌকা ডুবতে দেখা গেছে, সেই আলবোরান দ্বীপের আশপাশে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চলছে।

নিখোঁজ এই ব্যক্তিরা যদি মারা গিয়ে থাকেন, তবে তা হবে চলতি বছর শুরুর পর থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টাকালে সাগরটির এ অংশে সংঘটিত সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা।