নৌকাডুবিতে অভিবাসন-প্রত্যাশী ৬ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের লেসবস দ্বীপে যাওয়ার পথে ইজিয়ান সাগরে নৌকাডু​বিতে ছয় শিশুসহ অভিবাসন প্রত্যাশী আটজন ​মারা গেছে। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়। তুরস্ক গণমাধ্য​মের খবরে বলা হয়, অতিরিক্ত আরোহীর কারণে নৌকাটি ডুবে গেছে।

স্থানীয় বেসরকারি বার্তা সংস্থা দোগান-এর প্রতিবেদনে বলা হয়, তুরস্কের বাদদেমলি উপকূল থেকে দুই মাইল দূরে উঁচু ঢেউয়ের কবলে পড়ে কাঠের নৌকাটি ডুবে যায়। এখনো নিখোঁজ আছেন ১৪জন।
তুরস্কের কোস্টগার্ড বাহিনীর সদস্যরা নিখোঁজ লোকজনের খোঁজে অনুসন্ধান চালিয়েছেন। এ ছাড়া নৌকায় এখনো কেউ আটকা পড়ে আছে কি না, তা দেখতে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন ডু​বু​রিরা।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানায়, চলতি সপ্তাহে ১০ লাখের বেশি অভিবাসন-প্রত্যাশী ও শরণার্থী ইউরোপে পৌঁছেছে। যাদের বেশির ভাগই সমুদ্রপথে এসেছে। এর মধ্যে ৮ লাখই গ্রিসে আশ্রয় নিয়েছে।