নৌকাডুবিতে ২৪ অভিবাসন-প্রত্যাশীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে আজ সোমবার ইজিয়ান সাগরে নৌকাডুবিতে ২৪ জন অভিবাসন-প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জনই শিশু। এ ঘটনায় ১২ জন এখনো নিখোঁজ রয়েছেন।
বার্তা সংস্থা এএফপির এক খবরে বলা হয়, গ্রিসের লেসবস দ্বীপের কাছে ইজিয়ান সাগরে এই নৌকা ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তুরস্কের কোস্টগার্ড কর্তৃপক্ষ নৌকা ও উড়োজাহাজ নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।
আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) বলেছে, চলতি বছর ইউরোপে যাওয়ার জন্য সাগর পাড়ি দিতে গিয়ে এ পর্যন্ত ৩৬০ অভিবাসন-প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের বেশির ভাগই সিরিয়া থেকে যাওয়া।