পত্রিকার সাফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এডলফ হিটলারের আত্মজীবনী মাইন ক্যাম্ফ বিনা মূল্যে বিতরণ করে তোপের মুখে পড়ার পর আত্মপক্ষ সমর্থন করেছে ইতালির সংবাদপত্র ইল জরনালে। পত্রিকাটি বলছে, বইটির মাধ্যমে পাঠকেরা নাৎসিবাদের কুফল সম্পর্কে জানতে পারবে। সম্পাদক আলেসান্দ্রো সাল্লুস্তি বলেন, এর ফলে পাঠক জানতে পারবেন ‘কোনটি অমঙ্গলকর এবং তারা এমন স্বৈরশাসকের ফিরে আসা ঠেকাতে পারবে।’ সাল্লুস্তি বলেন, ‘ইতালীয় ইহুদি সম্প্রদায়ের বন্ধুদের উদ্বেগের কারণ আমি বুঝতে পারি। তবে তাদের বলছি, আমরা পাশে আছি এবং আগের মতোই তাদের প্রাপ্য সম্মান দেব।’ সংবাদপত্রটি বলছে, ইতালির একজন ইতিহাসবিদ বইটির সমালোচনামূলক বিস্তারিত টিকা যুক্ত করে দিয়েছেন। ১৯৩৩-৪৫ সাল পর্যন্ত জার্মানির সামরিক ও রাজনৈতিক ক্ষমতায় থাকা হিটলারের নেতৃত্বাধীন নাৎসি বাহিনী এ যুদ্ধে ছয় লাখ ইহুদিসহ লাখ লাখ মানুষকে হত্যা করে।
বিবিসি