পদত্যাগ করছেন লরাঁ ফাবিউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফাবিউস গতকাল বুধবার বলেছেন, তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। খবর বিবিসির।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, তিনি এদিন তাঁর শেষ মন্ত্রিসভা বৈঠকে যোগ দিয়েছেন। ফাবিউসকে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের অধীনে ফ্রান্সের কঠোর পররাষ্ট্রনীতির স্থপতি বলে মনে করা হয়। সম্প্রতি খবর প্রকাশিত হয়েছে যে মন্ত্রিসভায় বৃহত্তর রদবদলের অংশ হিসেবে সরে দাঁড়াচ্ছেন তিনি। ফাবিউস তাঁর পদত্যাগের কারণ সম্পর্কে কিছু বলেননি। কে তাঁর জায়গায় আসছেন, তা-ও এ মুহূর্তে স্পষ্ট নয়। লরাঁ ফাবিউস আশির দশকে দেশের প্রধানমন্ত্রী ছিলেন।