পদত্যাগ করছেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার স্যালমন্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীন হওয়ার দৌঁড়ে স্কটল্যান্ডের বেশির ভাগ নাগরিক না ভোট দেওয়ার পর পদত্যাগ করছেন অঞ্চলটির ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যালমন্ড। একই সঙ্গে তিনি স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতার পদ থেকেও অব্যাহতি নেবেন।
বিবিসির খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে গণভোটে ২০ লাখ এক হাজার ৯২৬ জন বিপক্ষে ভোট দিয়েছেন। আর পক্ষে দিয়েছেন ১৬ লাখ ১৭ হাজার ৯৮৯ জন। শতকরা হারে না ভোট ৫৫ শতাংশ এবং হ্যাঁ ভোট ৪৫ শতাংশ।
স্যালমন্ড বলেন, ‘নেতা হিসেবে আমার সময় প্রায় শেষ। তবে স্কটল্যান্ডের (স্বাধীনতা) জন্য প্রচারণা চলবে এবং এ স্বপ্নের কখনো মৃত্যু হবে না।’