পদত্যাগের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার পার্লামেন্টে বিরোধীদের বিজয়ের পর মন্ত্রিসভার সদস্যদের প্রতি পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। গত মঙ্গলবার রাতে টেলিভিশনে তিনি এ আহ্বান জানান। বিশ্লেষকেরা বলছেন, নির্বাচনে হুগো চাভেজের উত্তরসূরি মাদুরোর বামপন্থী দল ১৬ বছরের মধ্যে প্রথমবারের মতো ন্যাশনাল অ্যাসেম্বলির নিয়ন্ত্রণ হারানোর ফলে দেশটির রাজনৈতিক সংকট আসন্ন। দেশটির জাতীয় নির্বাচন কমিশন জানায়, ন্যাশনাল অ্যাসেম্বলির ১৬৭টি আসনের মধ্যে ১১২টিতে বিজয়ী হয় মধ্য-ডানপন্থীবিরোধী এমইউডি জোট। আর ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি ৫৫টি আসন পায়।­ এএফপি